
এবার পায়রা বন্দরের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী (জেটি) মোস্তফা আশিক আলীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে গতকাল শুক্রবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সি আইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বন্দরের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন তাঁর আত্মীয়স্বজন ও আশীর্বাদপুষ্ট এবং স্থানীয় বিএনপিপন্থীদের নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে পায়রা পোর্টের সব ঠিকাদারি কাজ নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করছেন। কমিশন বাণিজ্যে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মহোৎসব করে যাচ্ছেন। তিনি একটি সিন্ডিকেট তৈরি করে পায়রা পোর্টে লুটপাট করে যাচ্ছেন। এতে মেগা প্রকল্প নিয়ে দুর্নাম ছড়াচ্ছে, যার কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অসাধু এই কর্মকর্তার জন্য সরকারের উন্নয়ন প্রকল্প বিতর্কিত হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নাসির উদ্দিন তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের সঙ্গে অশ্লীল দুর্ব্যবহার করে বিতাড়িত করে দেন। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও মারমুখী আচরণকে ধামাচাপা দিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রলীগের নামে অসত্য চাঁদাবাজির তকমা দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে