
পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো, শারমিন (১৪), সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪)। তারা সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।
ওই কোচিংয়ের শিক্ষক মো. রিপন বলেন, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাকে শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দেওয়া হয়। পরে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরও পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা সবাই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছে।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাশ সাহা আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে এটিকে মানসিক সমস্যা বলে মনে হচ্ছে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর দেখাদেখি অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে