
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁরা আরও অভিযোগ করেন, গতকাল সোমবার গভীর রাতে ববি ছাত্রলীগ নেতা এ কে আরাফাত ও শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে ১০-১২ জন এ ঘটনা ঘটিয়েছে। এর আগে রোববার গ্রাফিতি আঁকার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলার হুমকি দিয়েছিল।
এদিকে শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে ও ফেসবুকে লাল রঙের ছবি পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার দিনভর বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা বলেন, তাঁরা আজ মঙ্গলবার সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কালো ব্যাজ ধারণের বদলে লাল রং ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনের ববির সমন্বয়ক সুজয় শুভ বলেন, আজ মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। কিন্তু রাষ্ট্র নিজেই মানুষ খুন করে আবার শোক প্রকাশ করতে পারে না। তাই সরকারের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেনি। এর পরিবর্তে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কাপড় মাথায় বাঁধা ছবিসহ লাল প্রোফাইল পিকচার দিয়ে প্রতিবাদ জানাচ্ছে।’
গ্রাফিতি অঙ্কনে মৃত আবু সাঈদসহ বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেছিলেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থীরা দেয়ালে লিখেছিলেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।,’ ‘একি সভ্যতা, নাকি সব ভোঁতা?,’ ‘মাথা উঁচু রাখাই নিয়ম!’ ‘রাষ্ট্রযন্ত্র না গণতন্ত্র।’
তবে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী এ কে আরাফাত আজকের পত্রিকাকে বলেন, গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ মিথ্যা। হল বন্ধ থাকায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ক্যাম্পাসে নেই।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে