বরগুনার তালতলীতে রমজানের প্রথম দিনে ২টাকার বিনিময়ে দরিদ্র ও অসহায় মানুষের হাতে ৫ পদের ইফতার সামগ্রি তুলে দিয়েছেন সাবেক যুবলীগ নেতা মো. তারেকুজ্জামান তারেক। আজ শুক্রবার তালতলী উপজেলার বাধঘাট এলাকায় নামমাত্র মূল্যে ইফতার নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। পুরো রমজান জুড়ে এই ইফতার আয়োজন চলবে। ইফতারে থাকছে মুড়ি, ছোলা বুট, খেজুর, জিলাপি ও পেঁয়াজু।
সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া এই ইফতার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষ। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের লোকজনও এই ইফতার নিয়েছেন। গত বছর রমজানে সারা মাস সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছেন উপজেলা যুবলীগের বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. তারেকুজ্জামান তারেক। এরই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করেন।
উপজেলা যুবলীগের বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. তারেকুজ্জামান তারেক বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িতে তৈরি করা ৫ ধরনের খাবার ফুড বক্সে করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ২ টাকার বিনিময়ে বিতরণ করা হয়। রমজান মাস জুড়ে এই ইফতার আয়োজন চলবে। ভবিষ্যতেও আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে