
বরগুনার পাথরঘাটায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিউদ্দিন সিকদার বাবু (২৫) নামের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।
এদিকে বাবু জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলে শুরু হলে পৌরশহরে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ করে।
মহিউদ্দিন সিকদার বাবুর শরীরে ১০ টির বেশি কোপ দেওয়া হয়েছে বলে জানান পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মাসুদ রানা। তিনি বলেন, ‘বাবুর শরীরের বিভিন্ন স্থানে ১০ টির বেশি ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা খুবই গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মহিউদ্দিন সিকদার বাবু উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপির সাবেক সদস্য মো. জাহারুল সিকদারের ছেলে। বাবু পৌর ছাত্রলীগের সাবকে সদস্য ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের সমর্থক বলে জানান পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইনাম।
অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন বর্তমান স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরার সমর্থক সুমন শীল, সাবেক ইউপি সদস্য হেলাল ও ইলিয়াস হোসেনসহ প্রায় ৮ থেকে ১০ জন।
আহত বাবুর চাচা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. শহীদ বলেন, ‘বর্তমান সংসদ সদস্য সুলতানা নাদিরার মেয়ে ফারজানা সবুর রুমকির ইন্ধনে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সুমন শীল, হেলাল মেম্বার ও ইলিয়াসসহ ৮ থেকে ১০ জন মিলে বাবুকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে।’
স্থানীয় লোকজন বাবুকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপরই পাথরঘাটা পৌর শহরে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের লোকজন উত্তেজিত থাকলে পুলিশ পরিস্থিতি শান্ত করে বলে জানান আকন মো. শহীদ।
বিষয়টি অস্বীকার করেন এবং অপরাধীদের বিচার চেয়ে ফারজানা সবুর রুমকি বলেন, ‘মূল অপরাধীদের আড়াল করতেই একটি মহল রাজনৈতিক প্রতিহিংসায় জড়াচ্ছে।’ তিনি অপরাধীদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনতে পুলিশকে অনুরোধ করেন এবং আহত পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোজাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সন্ধ্যার দিক পাথরঘাটায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ নিয়ে পাথরঘাটা উত্তেজিত ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধীদের আড়াল করতে রাজনৈতিক কোনো চাপ আছে কিনা জানতে চাইলে মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, ‘চাপ থাকতে পারে, তবে পুলিশের আইন প্রয়োগে কোনো ধরনের চাপ নেই।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে