ভোলার লালমোহনে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাফিন (১১) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে।
মৃত রাফিন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর বাজার এলাকার মো. রোমানের ছেলে। সে ওই এলাকার দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আজ সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের ওপরে খেলতে যায়। এ সময় অসাবধানতাবশত মাদ্রাসার ছাদের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় সে। ঘটনাস্থলে মারা যায় রাফিন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, রাফিনের বাবা-মায়ের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
অপরদিকে, ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে