
বরগুনার তালতলীতে কিশোরীকে ধর্ষণ ও এ সময় ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শাকিল হাওলাদার (২০) নামের এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল সোমবার বিকেলে পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকজুড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
শাকিলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি বলেন, ‘র্যাব-৮-এর সদস্যরা শাকিলকে গতকাল গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন। পরে ওই রাতেই কিশোরীর মা বাদী হয়ে তালতলী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
র্যাব-৮ কোম্পানি অধিনায়ক তুহিন রেজা জানান, তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকার শাকিলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক কিশোরীর। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে শাকিলের সঙ্গে দেখা করে ওই কিশোরী। গত ২২ মার্চ জয়ালভাঙ্গা প্রজেক্ট এলাকায় একটি দোকানঘরে নিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন ও এর ভিডিও করে রাখেন তিনি।
এদিকে আবারও শারীরিক সম্পর্ক করতে চাইলে কিশোরী রাজি না হওয়ায় ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন শাকিল। এই ঘটনায় কিশোরীর পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮-এর একটি দল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। তাঁর মোবাইল ফোনে কিশোরীর সঙ্গে অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও পাওয়া গেছে। গতকাল রাতে তাঁকে তালতলী থানায় হস্তান্তর করে র্যাব।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে