ভোলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের আটক করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল হক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য আফরান শুভ (২২), আনসার সদস্য মো. হারুন অর রশিদ (৪৩) ও গাড়িচালক মো. বাবুল হাওলাদারকে (৩০) আটক করা হয়।
এসপি শরিফুল হক বলেন, আসামিদের হেফাজত থেকে ভুয়া পরিচয়পত্র, জরিমানা আদায়ের ভুয়া রেজিস্ট্রার, ভুয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে