
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তাঁর পতন হয়েছে। হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুনভাবে চলবে।’
আজ শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘দেশে একটা নতুন রাজনীতি তৈরি হবে এবং সেখানে তরুণেরা নেতৃত্ব দেবে। যেই তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।’
নুর বলেন, ‘২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলেও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সে জন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এত দিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যেসব তরুণ রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাঁদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
‘যদি গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারেন, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।’ এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে