
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৭০ বছরের পুরোনো দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাসের জায়গা নিয়ে মামলা চলছে। এর মধ্যে একটি পক্ষ পরিত্যক্ত ছাত্রীনিবাসের সাইনবোর্ডের ওপরে নিজেদের একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। এতে বাধা দেওয়ায় গত শুক্রবার কলেজের প্রধান সহকারীকে নাজেহাল করে দখলবাজেরা।
কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, ছুটির সুযোগ নিয়ে ২৫ শতাংশের ওপর গড়ে ওঠা ছাত্রীনিবাসটি দখল করার চেষ্টা করেছে একটি পক্ষ। এ নিয়ে ৭০ বছর ধরে মামলা চলমান রয়েছে।
ছাত্রীনিবাসের কেয়ারটেকার রেজাউল করিম বলেন, কলেজের সামনের কিছু লোক শুক্রবার এসে দেবেন্দ্র ভবনের সাইনবোর্ডের ওপর আরেকটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। হাবিব ও রাব্বি এসে এটি মাপজোখ করে দখল করার চেষ্টা করছেন।
রেজাউলের ছেলে সোহেল ও রাসেল বলেন, শুক্রবার বাইরের লোকজন এসে তাঁদের ২ দিনের মধ্যে হোস্টেল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে।
অভিযুক্ত হাবিব বলেন, এই জমির মূল মালিক বিএম কলেজ। এরপরে কয়েক হাত বদল হয়ে ১৯৫৬ সালে তাঁর (হাবিব) বাবা আব্দুস সোবাহান মধুসদন নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি দলিল করে নেন। বিএম কলেজ এত দিন অবৈধভাবে দখল করেছিল।
অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলাম বলেন, ছাত্রীনিবাস দখলের পরপরই তাঁরা সেখানে লোক পাঠান। এখন আইনি প্রক্রিয়ায় যাবে। হোস্টেলটি পরিত্যক্ত ছিল। এ নিয়ে মামলা চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে