
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
আজ বুধবার দুপুরে আসামি জহিরুল ইসলামকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক শরীয়াতুল্লাহ তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় ২৩৫ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষ হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রাকিব ভদ্দরসহ পাঁচজন কৃষক তালতলীর চরপাড়া গ্রামে ৮০ একর জমিতে তরমুজ চাষ করেন। মঙ্গলবার পাইকারদের কাছে তরমুজ বিক্রির সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুল ইসলাম প্রত্যেক চাষির কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাষিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা তরমুজ কাটা বন্ধ করে দেন। পরে নিরুপায় হয়ে চাষি রাকিব ভদ্দর থানায় অভিযোগ করেন।
ঘটনার পর তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনাস্থলে যান এবং জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শহীদুল ইসলামকে। অন্য আসামিরা হলেন মো. জহিরুল ইসলাম, আবু হানিফ, রাকিব মৃধা, কাসেম খান, জলিল খান, রুবেল খান ও খলিল খান। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
চাষি রাকিব ভদ্দর জানান, চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা তাঁদের হুমকি দিচ্ছেন এবং মামলা তুলে নেওয়ার চাপ দিচ্ছেন।
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, ‘জহিরুল ইসলাম আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) শেখ এনামুল করিম জানান, গ্রেপ্তার জহিরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাঁকে বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে