‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’—এই স্লোগানে ভোলায় শুরু হয়েছে মানবতার দেয়াল। ‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ সেবায় উদ্বুদ্ধ হয়ে দুস্থ-অসহায় মানুষের অন্য-বস্ত্রের সমস্যা দূরীকরণে সামাজিক সংগঠন দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা (বিবা) এই কার্যক্রম শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভোকেশনাল রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
কাউন্সিলর মাইনুল ইসলাম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের ভোলার সম্পাদক মো. শওকাত হোসেন বক্তৃতা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন পোশাক মানবতার দেয়ালে তুলে দেন। মানবতার দেয়ালে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক অসহায় দরিদ্র মানুষ বিনা পয়সায় নিয়ে যায়।
এ সময় মানবতার দেয়ালে বেশ কয়েকজন দরিদ্র নারী-পুরুষ তাঁদের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম জানান, ২০২১ সাল থেকে করোনাকালে এই স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। ওই সময় করোনায় ভোলায় অনেক অসহায় দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ে। সেই সব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজি বিতরণ করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে