ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ যাত্রী নিয়ে চরে আটকে গেছে। এমভি অথৈ-১ নামের লঞ্চটি বরগুনার চল্লিশ কাহনিয়া ঘাটের কাছে আজ শুক্রবার ভোররাতে চরে আটকে যায়।
এ ঘটনায় বিপাকে পড়ে ঈদ উপলক্ষে ঘরমুখী শত শত যাত্রী। তাদের অভিযোগ, চালকের অদক্ষতার কারণেই লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।
যাত্রীদের সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে লঞ্চটির প্রায় ৮০ শতাংশ অংশ চরের ওপরে উঠে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এমভি রয়েল ক্রুজ-২ নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরগুনার পথে রওনা দেয়। তবে দুটি লঞ্চের যাত্রী একটি লঞ্চে বহন করায় রয়েল ক্রুজ-২ খুব ধীর গতিতে চলছিল।
বরগুনা ঘাটের পরিচালক এনায়েত হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে দুটি লঞ্চ এমভি অথৈ-১ এবং রয়েল ক্রুজ-২ বরগুনা উদ্দেশে রওনা দেয়। পথে হয়তো কুয়াশার কারণে এমভি অথৈ-১ বিষখালী নদীর চরে আটকে পড়ে। পরে সকালে অন্য লঞ্চটি ঘটনাস্থল থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে