
‘মাদকাসক্ত’ ও ‘সরকার বিরোধীদে’র নিয়ে কমিটি চূড়ান্তের গুঞ্জনে সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজও সন্ধ্যায় কমিটি ঘোষণার খবরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের এক অংশ নেতা-কর্মীরা। এর পর ঢাকা-বাউফল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। গতকাল মধ্যরাতেও বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। আজ দ্বিতীয় দিনেও এ বিক্ষোভ সমাবেশ চলছে।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ক্যাম্পাসের চিহ্নিত মাদকাসক্ত, চাকরি বাণিজ্যকারী, সরকার বিরোধী, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িতদের সমন্বয়ে কমিটি চূড়ান্ত হওয়ার পথে এমন খবরে তাঁরা হতাশ সংক্ষুব্ধ।
পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘কমিটি নিয়ে ক্যাম্পাসে যে আন্দোলন হচ্ছে সেটা পবিপ্রবির কিছু অসাধু কর্মকর্তাদের ইন্ধনে হচ্ছে। তাঁদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য এই আন্দোলন করানো হচ্ছে। তা ছাড়া কেন্দ্র থেকে যাঁদের মনোনীত করা হবে আশা করি তারাই সুসংগঠিতভাবে পবিপ্রবির ছাত্রলীগকে সামনের দিকে এগিয়ে নেবে।’
পবিপ্রবিতে ছাত্রলীগের নূতন কমিটি গঠনের জন্য সিভি সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির উপসাংস্কৃতিক সম্পাদক মুর্শিদুর রহমান আকন্দ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ গুজব প্রতিরোধ করে। তাঁরা গুজব সৃষ্টি করে না। তাই গুজবে কান না দিয়ে কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে কেন্দ্রে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে