
এককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর পরপরই যোগ দেন আওয়ামী লীগে। সবশেষ নির্বাচনে নৌকা প্রতীকে বিনা ভোটে ফের কুতুবপুর ইউপির চেয়ারম্যান হন। আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর এবার তিনি বিএনপিতে ফেরার চেষ্টা করছেন।
সুবিধা বুঝে বারবার দল পরিবর্তন করা এই রাজনীতিকের নাম মনিরুল আলম সেন্টু। অভিযোগ রয়েছে, যুবদলের রাজনীতি থেকে উত্থান হওয়া সেন্টু শুধু নিজের আধিপত্য ও প্রভাব ধরে রাখতে বারবার দল বদলেছেন। এবার তিনি বিএনপিতে ফিরতে আবেদন করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে গত ৫ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনটি করেন তিনি। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। স্থানীয় সূত্র বলেছে, ৫ আগস্টের পর সেন্টুর বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও স্থানীয় বিএনপির কয়েকজনের সঙ্গে সখ্য থাকায় পালাতে হয়নি তাঁকে।
মনিরুল আলম সেন্টুর নতুন করে দলে ঢোকার চেষ্টা প্রসঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. বারী ভুঁইয়া বলেন, ‘সেন্টু বিএনপিতে ঢোকার জন্য আবেদন করেছে শুনতে পেরেছি। সে আওয়ামী লীগের আমলে শামীম ওসমানের সাথে সম্পর্ক রেখে টাকা কামাইছে। জমির ব্যবসা করে ঢাকায় ১০টা বাড়ি করছে। আওয়ামী লীগে যোগ দিছে। এখন টাকা কামানোর জন্য আবার বিএনপিতে আসতে চায়। এই ধরনের সুবিধাবাদীকে বিএনপি প্রশ্রয় দেবে না। দু-একজন সুবিধাভোগী তার সমর্থন করে। বাকি কেউ তাকে চায় না। আমরা এই সেন্টুর বিএনপিতে প্রবেশ প্রতিহত করব। আওয়ামী লীগের রাজনীতি করা, নৌকা নিয়ে চেয়ারম্যান হওয়া সেন্টুকে বিএনপিতে ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা নেই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে