পটুয়াখালীর দশমিনায় বন বিভাগের যোগসাজশে কেটে রাখা শতাধিক বিভিন্ন প্রজাতির সরকারি গাছ চুরির অভিযোগ উঠেছে যুবলীগ নেতাসহ স্থানীয়দের বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা আবদুল মান্নান উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘ দেড় বছর আগে উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর বাজার থেকে একই এলাকার শাহজাহান খানের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার বেরী বাঁধ সড়ক পাঁকা করার সময় সড়কটি প্রশস্ত করার প্রয়োজন হলে উভয় পাশের বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কাটতে হয়।
জানা যায়, বন বিভাগের উদাসীনতায় ওই কাটা গাছগুলো দীর্ঘদিন সড়কের পাশেই অযত্ন অবহেলায় পড়ে থাকলে স্থানীয়রা তাদের সঙ্গে যোগসাজশে রাতের আঁধারে শতাধিক গাছ চুরি করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি উপজেলা বন বিভাগকে একাধিকবার অবহিত করা হলেও তারা কর্ণপাত করেনি।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বহরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন ওই সড়কের পাশে পড়ে থাকা ৭টি গাছ ছ-মিলে নেওয়ার সময় এলাকাবাসী বাঁধা দেয়। তাতে ওই যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়।
আবেদনে আত্মসাৎ করা গাছগুলো উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসাবে জমা করার জন্য অনুরোধ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন মাটিতে দেবে থাকায় আমি গাছগুলো সরিয়ে রেখেছি।’
বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ বলেন, ‘বিষয়টি বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় জনগণ কয়েকটি গাছ আটক করেছেন। বাকি গাছগুলো ইতিমধ্যে বিভিন্ন সময়ে লুট হয়ে গেছে।’
উপজেলা বন কর্মকর্তা অমিতাভ বসু বলেন, এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। গাছগুলো উদ্ধার করে জব্দ করা হবে বলে জানান তিনি।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে