
বরগুনার পাথরঘাটায় ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) আত্মহত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তার সহপাঠীরা এবং সকালে শেখ রাসেল স্কয়ারে বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, ধর্ষণের ঘটনার ১০ দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে ঘটনার সাত দিন পর বরগুনা নারী ও শিশু বিচার ট্রাইব্যুনালে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। বক্তারা অভিযুক্ত জুবায়ের, ফয়সাল, সাকিবুল ইসলাম হৃদয় ও তন্নিকে গ্রেপ্তারের দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন, নুরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের পাথরঘাটা উপজেলা সভাপতি কানিজ ফাতিমা বিনা, সাধারণ সম্পাদক মুনিরা ইয়াসমিন খুশি, মির্জা শহিদুল ইসলাম খালেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা মিলন ও স্কুলছাত্রীর বাবা।
গত ২৭ জুন দুপুরে চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে ওই স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরদিন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তার মা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রী মুক্তা চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে