ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতার জোড়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহিবুল্লাহ (৪) পিপলিতা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার (৯) একই গ্রামের শহিদুল ইসলামে কন্যা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বিষয়টি নিশ্চিত স্থানীয় ইউপি সদস্য করেছেন মো. রাকিব উদ্দিন।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের ওপর সাঁকো পাড় হওয়ার সময় মহিবুল্লাহ পানিতে পড়ে যায়। এ সময় তার প্রতিবন্ধী চাচাতো বোন সুরাইয়া আক্তার উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেওয়ার সময় সেও ডুবে মারা যায়।
স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে সেখান থেকে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে