ঝালকাঠির রাজাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আজ শনিবার ১১টায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নজরুল ইসলাম স্বপন, যুগ্ম-সম্পাদক মো. মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান, ডেজলিং তালুকদার, মো. মেজবা উদ্দিন মাসুদ সিকদার, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজি, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, মো. নাছির উদ্দিন মৃধা, ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ বাবুসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির করোনা মহামারির সময়ে মানুষের মধ্যে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে