
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ। তাঁরা হলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, হাসিবুল ইসলাম শান্ত, শহিদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, জিহাদ হোসাইন ও সাব্বির উদ্দিন।
সভায় নেতৃত্ব ও আধিপত্য বিস্তারে নিজেদের বরগুনার সমন্বয়ক দাবি করা মীর নিলয় ও রেজাউল করিম গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করলে প্রথম দফার সভা সংক্ষিপ্ত হয়।
ওই সময় শিল্পকলার বাইরে কিছু শিক্ষার্থী মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে স্লোগান দেন। তাঁরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নিলয় গ্রুপের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ করেন। বিকেলে দ্বিতীয় দফার সভায় অনিক নামে এক শিক্ষার্থী ধারালো অস্র নিয়ে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা আন্দোলনের সময় কোনো দলকে দেখিনি। এখন কেন দল নিয়ে কথা হচ্ছে। আন্দোলনের শুরুতে যারা ছিল, তারা আমাদের সঙ্গে থাকবে। কোনো দখলবাজ, চাঁদাবাজকে আমরা জায়গা দেব না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ৫ আগস্ট থেকে ক্ষমতা দেখানো রাজনীতি বন্ধ হয়েছে, দখলবাজির রাজনীতির অবসান হয়েছে।’
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিল্পকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় দুই পক্ষের হাতাহাতি ঘটনা ঘটলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। এ সময় ধারালো অস্ত্রসহ প্রবেশ করা অনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে আটক করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে