বরিশাল নগরীতে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর প্যারারা রোডে মোমিন খাবার ঘরের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজন প্যারারা রোডের মমিন খাবার ঘরে চাকরি করত। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা সুজন হোটেলের পেছনের বাড়ির একটি কক্ষে ভাড়ায় বসবাস করত।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলামিন জানান, শিশু সুজন বেলা ১১টার দিকে গোসল করে হোটেলে কাজে যোগ দিতে বের হচ্ছিল। তখন আগে থেকেই একটি ছেঁড়া তার পড়ে গেট বিদ্যুতায়িত হয়েছিল। সুজন গেট খুলতে গেলেই বিদ্যুতায়িত হয়ে আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মমিন খাবার ঘরের মালিক নূর আলম বলেন, ‘বাউফলের বাসিন্দা সুজন ৯ হাজার টাকা বেতনে ৯ মাস আগে আমার এখানে কাজে যোগ দিয়েছিল। বেতনের টাকায় তার মা-বাবার পাশাপাশি সে ব্যক্তিগত খরচ বহন করত। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। লাশ এখন শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই।’ খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে