বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৩১ আগস্ট আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন স্থানীয় যুবলীগ নেতা নিহার কীর্ত্তনিয়া। মামলায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও বারপাইকা গ্রামের নিপুল কীর্ত্তনিয়া বারপাইকা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ৫ জন আহত হন।
হামলা ও সংঘর্ষে নিপুল কীর্ত্তনিয়া, নিহার কীর্ত্তনিয়া, আশীষ বৈদ্য, বিজন বিশ্বাস ও জয় বিশ্বাস গুরুতর আহত হন। তারা সবাই যুবলীগ ও ছাত্রলীগে রাজনীতির সঙ্গে জড়িত। এদের মধ্যে আহত চারজনকে ওই সময় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওয়ার্ড যুবলীগ সভাপতি নিপুল কীর্ত্তনিয়ার ভাই যুবলীগ সদস্য নিহার কীর্ত্তনিয়া বাদী হয়ে গত ৩১ আগস্ট শনিবার আগৈলঝাড়া থানায় সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে।
মামলায় রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রিপন শাহ, যুবদল সদস্য মিরাজ শাহ, রাজিব শাহ, হিমেল শাহসহ ১১ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়।
ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রিপন শাহ বলেন, সংঘর্ষের ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে ওয়ার্ড যুবলীগ সভাপতি নিপুল কীর্ত্তনিয়া মারধরের ঘটনা জানালে আমি তাকে উপযুক্ত বিচারের আশ্বাস দেই। অথচ আমি হামলা-সংঘর্ষের সময় ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হয়েছি। এখানে সংঘর্ষের সময় যারা উপস্থিত ছিল তাদের আসামি করা হয়নি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, ওয়ার্ড যুবলীগ সভাপতি নিপুল কীর্ত্তনিয়ার ভাই নিহার কীর্ত্তনিয়া বাদী হয়ে গত ৩১ আগষ্ট আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। মামলায় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে