
বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন মেয়র প্রার্থী আলাউদ্দিন ভুইয়া (নারিকেলগাছ)। আজ রোববার তিনি প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগটি দাখিল করেন।
অভিযোগে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদীনকে (মোবাইল ফোন) প্রকাশ্যে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে ভোট চান আবুল হাসানাত আবদুল্লাহ। নেতা–কর্মীদের হাত তুলে ভোট দেওয়ার ওয়াদা করানো হয়।
গত বৃহস্পতিবার আগৈলঝাড়ার সেরাল গ্রামে নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগের সভায় তিনি এ কাজ করেন। সেটি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হলেও একপর্যায়ে জয়নালের নির্বাচনী সভায় পরিণত হয়।
এমন কর্মকাণ্ডে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ এবং প্রভাব বিস্তারের শামিল। ওই সভার পর থেকে জয়নালের কর্মীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং কেন্দ্রে না যেতে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।
অভিযোগের প্রমাণ হিসেবে সেরালের সভার ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ফটোকপি সংযুক্ত করা হয়।
জানা যায়, আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। ৯ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দুই উপজেলাতেই তাঁর সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়।
গৌরনদী উপজেলায় প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ। তিনি পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। আগামী বুধবার মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে