ভোলার বোরহানউদ্দিনে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে তাঁর চোখ তুলে নিয়েছে এলাকার লোকজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে।
হাসান জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রতন মাঝির ছেলে। তাঁকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে আহত হাসান স্থানীয় হাসান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ওই সময় তাঁকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয়ে মারধর করেন হাসান। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন হাসানকে আটক করে পিটুনি দিয়ে চোখ উপড়ে ফেলে। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, হাসান বখাটে যুবক। তিনি ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। এতে তাঁর প্রতি অতিষ্ঠ এলাকাবাসী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও এসআই অসীম কুমার জানান, খবর পেয়ে তাঁরা ঝিটকা বাজার থেকে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত হাসান বখাটে প্রকৃতির বলেও জানান ওসি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে