
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে বরিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা।
আজ রোববার দুপুর ১২টার পর থেকে মহাসড়কে আগুন দিয়ে হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে পড়েন। মহাসড়কের নথুল্লাবাদ থেকে চৌমাথা পর্যন্ত আন্দোলনকারীদের দখলে চলে গেছে।
বেলা পৌনে ১টার দিকে চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ঢুকে দখল করে নেন আন্দোলনকারীরা। তাঁরা নবগ্রাম সড়কে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালান। তাঁর বাসার গেটের মধ্যে এবং সামনের সড়কে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে বেলা ১১টা থেকে চৌমাথা-নবগ্রাম সড়কে ছাত্রলীগ ও যুবলীগ সশস্ত্র অবস্থান করছিল। এ সময় যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে। মারধর করা হয়ে কিছু ছাত্রকে।
তবে ছাত্র আন্দোলনকারীদের স্রোতে সরে যান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ কারণে বেলা সাড়ে ১১টার পর আর মহাসড়কে যান চলাচল করছে না।
অন্যদিকে ছাত্রলীগ ও যুবলীগ নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থান করছে। তারা অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। সোহেল চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছে ক্ষমতাসীনেরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবগ্রাম সড়কে প্রতিমন্ত্রীর বাসার কাছাকাছি পুলিশ অবস্থান নিয়ে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে