
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতেছি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। অগণতান্ত্রিক সরকার বা অনির্বাচিত সরকারের মাধ্যমে তো গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। অতএব আমরা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেটাই চাই।’
আজ রোববার পিরোজপুরের টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার দিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘যদি আমরা দেখি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ধীরগতিতে হচ্ছে, তবে বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে আমরা চলব।’
অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু এবং বিএনপির কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। সভার সঞ্চালনা করেন সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে