ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ২৫ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত করা হয় মো. হাসান তালুকদারকে (২৪।
এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত হাসান তালুকদার এর আগেও বিবাহ করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত হাসান মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের অভিভাবকদের জানালে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে মেয়েটি ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করার পরপরই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে