পটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু আয়শা নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুল সিকদারের নাতনি।
শিশুটির মা জানান, প্রায় তিন মাস আগে তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সন্ধ্যায় ঘরের ভেতরে আয়শার সঙ্গে খেলা করছিলেন। একপর্যায়ে আয়শা খাট থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাম্মি আক্তার তরণ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ আজ শনিবার ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে