
বরিশালের হিজলায় জমি দখলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর সোনাতলা এলাকায় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উভয় পক্ষের রুবেল খান (৫৫), শহিদ সিকদার (৫০), রায়হান (২৪), ইসমাইল সিকদার (৬০) ও আমজাদ খান (৪০)।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রুবেল খান জানান, তাঁদের জমির আমন ধান প্রতিপক্ষের লোকজন কেটে নিতে চাইলে তাঁরা বাধা দেন। তখন তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
পাল্টা অভিযোগ করে শহিদ সিকদার জানান, তাঁরা নিজেদের জমিতে ধান চাষ করেছেন। ঘটনার দিন ধান কাটতে গেলে রুবেল খানসহ কয়েকজন বাধা দেন। তখন প্রতিরোধ করলে তাঁরা শহিদদের ওপর হামলা করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে