ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের গৃহবধূর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জ্যোৎস্না ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের স্ত্রী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে। তাঁর দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ৬ বছর আগে মাকসুদের সঙ্গে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গৃহবধূর মা ছকিনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নাকে মারধর করত। মেয়ের সুখের জন্য মাঝেমধ্যে কিছু টাকা দিতাম। গত শনিবার সকালে মাকসুদ মোবাইল করে আমার কাছে আবার টাকা চায়। এ সময় মেয়ের কথা জিজ্ঞাসা করলে মাকসুদ বলে জ্যোৎস্না কাছে নেই। পরে গতকাল সকালে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে