বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে আরেক ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যার পর উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া দালাল বাড়ি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আ. রহমান সরদারের (৩৫) বাড়ি মেমানিয়া ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আ. রাজ্জাক সরদারের ছেলে। তাঁর লাশ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
আহতরা হলেন—মাহতাব সিকদার, আমিনুল মুন্সি। আরও একজনের নাম জানা যায়নি।
দুর্ঘটনায় আহত মাহাতাব সিকদার বলেন, তারা একটি সামাজিক অনুষ্ঠানে (আকিকা) গিয়ে পথিমধ্যে মেঘনার শাখা নদীতে হঠাৎ একটি জেলেদের ট্রলারের সামনে পড়েন। একপর্যায়ে তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি চলে আসে জেলের ট্রলারটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাঝি হয়তো খেয়াল করতে পারেনি। যে কারণে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান।
মাহতাব আরও জানান, তাদের সঙ্গী আমিনুল মুন্সির নাতির আকিকা উপলক্ষে ছোট পরিসরে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারের ইটের ভাটায় খাওয়াদাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে যায়।
তিনি বলেন, মাছ ধরার ট্রলারটিকে অভিযানিক দল ধাওয়া দিয়েছে কি না তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ওই ট্রলারটি দ্রুত বেগে আসছিল।
তবে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব বলেন, ‘সন্ধ্যার দিকে ওই এলাকায় আমাদের কোনো স্পিডবোট ছিল না। তাই বিষয়টি অবগত নই।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি এবং এসিল্যান্ড অভিযানে নদীতে বের হইনি। আমাদের রাতে যাওয়ার কথা রয়েছে। তবে জানতে পেরেছি ২টি ট্রলার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে