
পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা মামলায় মো. জহিরুল ইসলাম (৩৮) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক মো. ইউসুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আদালতের পেশকার মো. আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ২৭ আগস্ট মির্জাগঞ্জ থানার একটি জিআর মামলায় মো. জহিরুল ইসলাম জুয়েল এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। মামলা নম্বর ৯১ / ২৪। এর আগে তিনি এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
মো. জহিরুল ইসলাম জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে