
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার তিনজনকে ও গতকাল বুধবার দুজনকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সম্পাদক তানভীর হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলাল সিকদার, সহসভাপতি মো. সজিব মল্লিক, মো. মাসুম বিল্লাহ, মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজীব আহমেদ সানি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক।
বহিষ্কৃত মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি বলেন, ‘শুনেছি কে বা কারা আমার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট করেছে। এ জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। যে আইডি দিয়ে বিষয়টি পোস্ট করা হয়েছে ওই আইডি সম্পর্কে আমি কিছুই জানি না। শত্রুতামূলক আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এ কাজ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের জন্য আমি জেলা ছাত্রলীগের কাছে অনুরোধ জানাচ্ছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে