বরিশাল সিটি সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে পড়ে ইয়ামিন খান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর সদর রোডের নির্মাণাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু ইয়ামিন নগরীর সদর রোড সংলগ্ন হাওলাদার লেনের বাসিন্দা আইনজীবীর সহকারী বেল্লাল হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, চায়ের দোকানদার বিউটি বেগম প্রথম ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেল্লাল বলেন, ‘ওই মার্কেটের পাশে আমার বাসা। তাই নিত্যদিনের মতো ইয়ামিন ওই ভবনের তৃতীয় তলায় খেলতে যায়। সেখান থেকে কীভাবে নিচে পড়ে ওই মারা গেছে তা আমি জানি না।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি দুর্ঘটনা না অন্য কোনো বিষয় জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ। লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে