
পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশসহ দুটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেল ৪টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ১১ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। নিষেধাজ্ঞাকালীন সামুদ্রিক মাছ আর পরিবহন করবে না মর্মে মুচলেকা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারি মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে