
মালয়েশিয়ায় ছিন্নমূল হয়ে পথে পথে ঘুরছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার সান্টু মিয়া। বিদেশি নারীকে বিয়ে করে সেখানেই সংসার পাতা সান্টু সব হারিয়ে এখন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। মানুষের কাছে হাত পেতে যা পান, তা খেয়ে খোলা জায়গায় রাত্রি যাপন করছেন। দীর্ঘদিনেও তাঁর কোনো খোঁজ পাননি বাংলাদেশে থাকা পরিবারের লোকজন।
গত মঙ্গলবার কুয়ালালামপুর শহরের বুকিবিন্তান এলাকায় সান্টুর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আগৈলঝাড়ার শাহিন ফকির। সেই ভিডিও দেখে তাঁকে চিনতে পারেন পরিবারের লোকজন। তাঁরা ৩১ বছর আগে মালয়েশিয়া যাওয়া সান্টুকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বাগধা গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে সান্টু ১৯৯৩ সালে মালয়েশিয়া যান। কিছুদিন পর ওই দেশের এক মেয়েকে বিয়ে করেন। একপর্যায়ে স্ত্রীর ভাইয়েরা তাঁকে নেশা করার অভিযোগে মারধর করে বাসা থেকে বের করে দেয়। অন্যদিকে প্রথম কর্মস্থলে তাঁর পাসপোর্ট জমা থাকায় অন্য কোথাও কাজ পাননি।
এরপরই তাঁর ভবঘুরে জীবন শুরু হয়। কয়েকবার জেলেও যান। এর মধ্যে ওই দেশে রোহিঙ্গাদের জন্য দেওয়া ইউএন কার্ডে নিজেকে তালিকাভুক্ত করায় দেশে ফেরার পথও বন্ধ হয়ে যায়। মঙ্গলবার তাঁর ভিডিও দেখার পর দুজন প্রবাসী আত্মীয় বুধ ও বৃহস্পতিবার ওই এলাকাসহ আশপাশে খুঁজেও তাঁর সন্ধান পাননি।
সান্টুর বড় ভাই সেলিম মিয়া বলেন, ‘আমার ছোট ভাই সান্টু মিয়া ৩১ বছর আগে মালয়েশিয়া যায়। পাসপোর্ট না থাকা ও রোহিঙ্গা ইউএন কার্ড থাকার কারণে সে দেশে আসতে পারছে না।’
এ ব্যাপারে বাগধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, ‘সান্টুকে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনার জন্য তাঁর পরিবার আমার সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তা করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে