
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়ি গেলে তাঁকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের ওপর। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী লিলি মন্ডল (২২) উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের সুবোধ মন্ডলের মেয়ে এবং শশীকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর স্বামী একই উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের তাপস হালদারের ছেলে সৌভিক হালদার (২৩)।
লিখিত অভিযোগে জানা গেছে, লিলি মন্ডলের সঙ্গে সৌভিক হালদার ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় পালিয়ে গিয়ে গেন্ডারিয়া শ্রী শ্রী শিবমন্দিরে বিয়ে করেন। পরে একই বছরের ৭ এপ্রিল বরিশাল নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে পুনরায় আদালতের মাধ্যমে তাঁরা বিয়ে করেন। বিয়ের পরে তাঁরা বিভিন্ন স্থানে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। এ ঘটনায় সৌভিকের বাবা তাপস হালদার ও মা নিতু রানী হালদার জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা লিলিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না। গতকাল সকালে লিলি স্বামীর অধিকার নিয়ে সৌভিকের বাড়িতে গেলে শারীরিক নির্যাতনের পর তাঁর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করেন তাপস হালদার।
এ ঘটনায় বাধা দিতে গেলে লিলি মন্ডলের মা ববিতা হালদার ও প্রতিবেশী সুবর্ণা হালদারকে মারধর করে আহত করেন তাঁরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লিলি মন্ডল বলেন, ‘স্বামীর বাড়িতে ওঠার চেষ্টা করা হলে আমাকে ও আমার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন শ্বশুর।’
এ বিষয়ে সৌভিক হালদার বলেন, ‘লিলি মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে আমরা গেন্ডারিয়ার শ্রীশ্রী শিবমন্দিরে গিয়ে বিয়ে করি এবং বরিশাল নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে পুনরায় আদালতের মাধ্যমেও আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমরা বিভিন্ন স্থানে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করি। কিন্তু আমার স্ত্রীকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাইছে না পরিবার।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, এক কলেজছাত্রী তাঁর স্বামীর বাড়িতে গেলে শারীরিক নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে