
পটুয়াখালীর মির্জাগঞ্জে কামরুল ইসলাম (১৯) নামের এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, কামরুল ইসলাম কিছু দিন ধরে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকানে তিনি কেনাকাটা করতে যান। সেখানে তিনি নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন।
দোকান মালিক মো. নাসির হাওলাদার বলেন, দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে গিয়ে কামরুল ইসলাম নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন। দোকানে তখন আমার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজান উপস্থিত ছিলেন। তিনি কামরুলকে কোথায় ট্রেনিং করেছেন, পোস্টিং কোথায় এসব জানতে চান। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম সেনাসদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে