
ভোলার ইলিশায় ৩০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে একটি বাল্কহেড (নৌযান)। এমবি জাকারিয়া জিহাদ-১ নামের যানটি গতকাল শনিবার রাতে আটকে যায়। সেখান থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ রোববার কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের কাছে ডুবোচরে লক্ষ্মীপুর থেকে ইলিশাগামী নৌযানটি আটকে যায়। এ সময় একজন যাত্রী মোবাইল ফোনে কল করে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশার পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে ইলিশা লঞ্চঘাটে স্থানান্তর করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, যাত্রী পরিবহনের অনুমোদন এবং ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্ত্বেও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় তিনজন ক্রুসহ বাল্কহেডটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে