নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল শনিবার বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম জজ আহম্মদ সাঈদ এই নোটিশ দেন।
এর আগে আমতলী পৌর শহরে প্রতীক বরাদ্দের পর প্রশাসনের অনুমতি না নিয়ে প্রচারণার প্রথম দিন আমতলী জনগুরুত্বপূর্ণ স্থানে ৬০০-৭০০ মানুষের সমাগম করে নৌকা মার্কার নির্বাচনী পথসভা করার অভিযোগে তাঁকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
এবার মেয়র নোটিশ পেয়েছেন নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় আমতলী পৌরসভার গার্বেজ ট্রাক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করায়।
নোটিশে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী পোস্টার লাগানোর কাজে আমতলী পৌরসভার গার্বেজ ট্রাক ব্যবহার করা হয়। যা আমতলী থানা-পুলিশ দেখেছেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা, পথসভা, উঠান বৈঠকসহ সব কাজে উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার করেন ও প্রত্যেক সভায় ভোটারদের ভয় দেখান। এ বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আমতলী পৌর মেয়রকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানও জেলা যুগ্ম জজ আহম্মদ সাঈদ আমতলী মেয়রকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।
এ বিষয় জানতে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে