
৩৭ দিন কারাভোগের পর বরিশালের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত মঙ্গলবার উচ্চ আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির নির্দেশ দেন।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিনের সংঘর্ষে মজিবর রহমান সরোয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে