পটুয়াখালী দশমিনায় আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার সকালে স্থানীয়ভাবে উপজেলা পল্লী বিদ্যুৎ দশমিনা অফিস থেকে মাইকে বিষয়টি প্রচার করা হয়।
উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) আবুল কালাম আযাদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দশমিনা পল্লী বিদ্যুৎ ১০/১৪ এমভি এ সাব-স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেকোনো সময় লাইনে বিদ্যুৎ চলে আসতে পারে। তাই সকল গ্রাহককে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দশমিনা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের এই কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে