
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ী এলাকায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকের চালক গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩) ও ইজিবাইকের যাত্রী উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে পোলট্রি খামারি নুর হোসেন কাজী (৬০)।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। গৌরনদী থেকে এক দিন বয়সী মুরগির বাচ্চা নিয়ে ইজিবাইকে যাচ্ছিলেন ইজিবাইকচালক ও একজন যাত্রী। রথবাড়ী এলাকায় পৌঁছালে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যান সড়কের পাশের খালে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও আগৈলঝাড়া থানার পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। ইজিবাইকের চালক হেলাল শরীফকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে