পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহিনুর বেগম (৫০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শাহিনুর বেগম উপজেলার পন্ডিমপশারী বুনিয়া গ্রামের চায়ের দোকানি সালেক হাওলাদারের স্ত্রী। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ ক্ষিপ্ত হয়ে আজ দুপুরে ঘরের চৌকাঠের সঙ্গে গামছা লাগিয়ে আত্মহত্যা করেন। এ সময় তাঁর স্বামী অন্য কক্ষে ঘুমে ছিলেন। স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে