বরিশালের হিজলা মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারকালে ১০ জেলেকে আটক করা হয়েছে। আজ শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের জরিমানা করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনায় অভিযান পরিচালনা করা হয়। রাত পৌনে ২টার দিকে মেঘনা নদী থেকে ১০ জেলেকে আট করা হয়।
শুক্রবার হিজলা থানা ভূমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়জনকে এক হাজার টাকা এবং একজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন।’
তিনি বলেন, ‘অভিযানে জব্দ করা ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’
এ সময় হিজলা থানার সাব ইন্সপেক্টর সোহরাব হোসেন, নৌ পুলিশের সাব ইন্সপেক্টর বশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে