
অবরোধের মধ্যেও সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ে নৌকাডুবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা আরও সাতজনকে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত থেকে ওই জেলেরা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলে পরিবারের স্বজনেরা জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই জেলেরা স্বজনদের সঙ্গে শেষ যোগাযোগ করেন। আধা ঘণ্টা পর ঝড়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সাতজন জেলে উদ্ধার হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫), একই এলাকার মৃত হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), আকব্বর শাহর ছেলে আল আমিন শাহ (২২), মোসলেম হাওলাদারের ছেলে সালাম (৫০) ও ভান্ডারিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদারের ছেলে আব্দুর রহমান (৫০)।
তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম সেলিম বলেন, ছোট মাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যান। রোববার গভীর রাতে স্রোতের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় সাতজন জেলেকে উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া সাত জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গতকাল এ খবর পেয়েছি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহিপুর থেকে মাছ ধরার নৌকাটি সাগরে গিয়েছিল। এটি ডুবে যাওয়ার খবর কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে