গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন-বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরিদয়া গ্রামের শয়ন চন্দ্র শীল (২১) ও সুমন ফকির (৩৬)।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। পরে মৃত্যু পরোয়ানাসহ দুজনকে কারাগারে পাঠানো হয়। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’
মামলার এজাহার জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় বিধবা মরিয়ম বেগমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমারান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১১ জানুয়ারি রাতে ইমারান গৌরনদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ভুক্তভোগী বসতঘরে একা ছিলেন।
পুলিশি তদন্তে জানা যায়, একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে লাঠি ও ইটের আঘাতে হত্যা করে বাড়ি সংলগ্ন নদীর নালায় ফেলে রেখে যায়। তবে নালায় পানি কম থাকায় মৃতদেহটি ভেসে ওঠে। পুলিশ দুই দুর্বৃত্ত শয়ন ও সুমনকে শনাক্তের পর গ্রেপ্তার করে। দুজনই ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে