
বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্ঘাটনে মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শরিয়াত উল্লাহ তা মঞ্জুর করেন।
এর আগে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন শ্রীরাম চন্দ্র রায়, মো. রফিক ও কালু।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকায় নিজ বাড়ির পেছন থেকে ধর্ষণের শিকার মেয়েটির বাবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করেছে।
বাদীপক্ষের আইনজীবী মো. জিয়াউদ্দিন বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামির রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাঁদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিচারক তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে