
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপি নেতার মালিকানাধীন আবাসিক হোটেলে শ্রমিক দলের নেতা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কসংলগ্ন আবাসিক হোটেল ‘সাগর’-এ হামলা চালান পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জলিল চুকানী ও তাঁর লোকজন। হোটেলটির মালিক পৌর বিএনপির সহসভাপতি এম এ মান্নান চৌধুরী। হামলার সময় হোটেলে থাকা পর্যটকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করে আশ্রয় নেন আশপাশের হোটেলে। ঘটনার পর পর্যটকেরা অনেকেই হোটেল ছেড়ে অন্য হোটেলে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজনৈতিক বিরোধের জেরে পৌর বিএনপির সদস্য মো. শিরু মোল্লার ওপর হামলা চালান শ্রমিক দলের নেতা জলিল ও তাঁর লোকজন। এ সময় শিরুর সঙ্গে থাকা বিএনপির কর্মী বায়জিদ খানকেও বেধড়ক মারধর করা হয়। বিষয়টি সমাধানে পৌর বিএনপি সালিস বৈঠক ডাকলেও তাতে শ্রমিক দলের কেউ হাজির হননি। এ নিয়ে পরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জলিলের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২৫-৩০ জন মোটরসাইকেলের বহর নিয়ে এসে বিএনপির নেতা মান্নানের হোটেলে হামলা চালান।
মান্নান বলেন, ‘শ্রমিক দল বিএনপির অঙ্গসংগঠন। কিন্তু কুয়াকাটা পৌর শ্রমিক দলের অধিকাংশ নেতা-কর্মীর আচরণ ও কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। তাঁরা পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। শ্রমিক দলের কেউ কখনো মূল দলের মানুষের গায়ে হাত দিতে পারে না। আমি তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।’
জানতে চাইলে শ্রমিক দলের নেতা জলিল দাবি করেন, তাঁকে হোটেল সাগরের সামনে আটকানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি ওখান থেকে বের হওয়ার জন্য শ্রমিক দলের নেতা-কর্মীদের আসতে বলি এবং তাঁরা এলে আমি বের হয়ে যাই। আমার নামে যেসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা এবং ভিত্তিহীন।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। হোটেল সাগরে হামলার অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে