
পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণ মামলার মূল আসামি হোসেন হাওলাদার এবং ২০২০ সালে এক নারীকে (২৭) ধর্ষণের ঘটনার মামলার পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ।
গ্রেপ্তার সুজন হাওলাদার (২৮) কালাইয়া ইউনিয়নের সেলিম হাওলাদের ছেলে এবং রিয়াজ মুন্সি (৩৭) দাশপাড়া ইউনিয়নের বারেক মুন্সির ছেলে।
পুলিশ জানায়, পরিবারের লোকজন কাজের সুবাধে বাইরে থাকার সুযোগে ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন হোসেন। ঘটনা সরাসরি দেখে প্রতিবাদ করলে কিশোরীর মা ও ফুফুকে মারধর করেন অভিযুক্ত হোসেন, তাঁর পিতা সেলিম ও ভাই হাসান। এ ঘটনায় ভিকটিমের ভাই ৮ ফেব্রুয়ারি বাউফল থানায় মামলা করেন।
ঘটনার দিনই মারধরে অভিযুক্ত হাসান ও সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পালিয়ে যান মূল অভিযুক্ত হোসেন। আজ সকালে পলাতক হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।
অপর দিকে ২০২০ সালে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় করা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিয়াজ মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাশপাড়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘পৃথক দুটি ধর্ষণ মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে